সেদিন তুমি আপন মনে
ডেকেছ সাঁঝের বেলা;
কী ছিল তখন ওই মনে
বালিকা বুকের খেলা।
পথে দু'ধার আঁধারে ছিল
তোমার মনেতে আলো;
আমাকে দেখে চুপ করেছ
বেসেছ আমারে ভালো।