তোমার নামে কবিতা হয়
তোমার নামেই গান;
তোমার কথায় দুঃখ ভুলি
ভুলে যাই অভিমান।
তুমি আমার হাসির মালা
তুমিই চোখের জল;
তুমি আমার স্বপ্নসাথি
এ বুকের কোলাহল।
-------