ও নতুন পথের বালিকা
কোথা চলে যাও দূরে;
অপলকে চেয়ে দেখি আমি
কোন গান গাও সুরে।
পায়েতে ও বাহারি নূপুর
ছন্দে ছন্দে চলো;
তোমার আঁখির ও তারায়
কত কথা মোরে বলো।
------