কত রাত জেগে আছ মেয়ে
আজ ঘুমে হয়েছ কাতর;
অপরূপেতে ঘুমিয়ে গেছ
গায়েতে মেখেছ ও আঁতর।
সেই থেকে ঘুমে ঘুমে আছ
ও ঘুমের দেশের কন্যে;
আরো দূর পথ যেতে পারি
তোমার ওই ঘুমের জন্যে।
------