কাল হেথা ছিল কত খুশি
আজ বিষাদের ছায়া;
আলোর সাজ, কথার মাঝে
শুধু ভাসে তার মায়া।
কাল বাজে মাদল সানাই
আজ যে গেছে হারিয়ে;
সেই অবাক শিশুরা এসে
কাছেতে আছে দাঁড়িয়ে।
------