আজ এই বাদল বেলায়
তোমাকে পড়ল মনে;
উদাস করা দিনের বেলা
তুমি আছ মোর সনে।
জানি তুমি আছ দূরদেশে
তবু কাছে পেতে চাই;
অনেক কথা জমানো বুকে
তোমাকে শোনাব তাই।
-------