যতবার গেয়ে গেছি গান
শুনেছ শুধুই তুমি;
আমার সুরের মোহ কথা
নিয়েছে তোমার ভূমি।
তুমি এসেছ আমার কাছে
আমার গানের টানে;
তোমাকে বসিয়ে আসনেতে
গান করি সেই খানে।
--------