তোমার চোখের তারা মাঝে
আজ চোখ রেখে গেছি;
নানা সুরে কথার কাহিনি
তোমাকে বলে এসেছি।
তোমার মুখে হাজার স্বপ্ন
কেউ দেখেনি তো আগে;
মধুর মুরতি দেখে গেছি
মোর মন অনুরাগে।
-----