কোথায় আছ আজকে প্রিয়
উঠানেতে নেই কেউ;
তোমার ঘরে দৃষ্টি দিয়েছি
ফিরে ফিরে আসে ঢেউ।
নেচে ফেরে মাধবীর লতা
বাতাস গানের সুরে;
আজ আর কথা হল না
চলে যাই বহু দূরে।
-----