আড়ে আড়ে শুধু চেয়ে গেছ
চেয়ে দেখো আমারেই;
তোমারে আমি দেখে গেছি
কথামালা চোখেতেই।
কখন কেমনে জানি নাই
তুমি এসে কাছে এলে;
অতীত দিনের সব ঋণ
আজ কেন গেল ভুলে!
-------