কোন হাতে আজ ফুল তুলেছ
কোন চোখে ছিলে চেয়ে;
কোন নামেতে আমায় ডাকো
কোন পথে ছিলে প্রিয়ে।
আজ বুঝি সব ফুলগুলি
আমাকে দেবে তুলিয়া;
ফুলের মালা গলেতে দিবে
আর দিবে প্রাণ খুলিয়া।