কত সময় পার করেছি
সকাল থেকে বিকাল;
ইচ্ছা সাধের স্বপ্ন গুলো
মন করেছে মাতাল।
কত অতীত চলে গেছে
নতুন চোখে দেখা;
তোমার মনে থাকব আমি
তোমার মাঝেই একা।