ভাদরের রোদ লেগেছিল
ভাদরের সোনামুখে;
কাঁচা সোনা যেন ঝরেছিল
তাহার ললাট-বুকে।
আকাশে ভাসে ভাদ্রের বেলা
রৌদ্র সাথে উঁকি ঝুকি;
তোমার লাবণ্য চেয়ে চেয়ে
গোপনেতে আমি দেখি।
------