মন চেয়েছে আজ তোমাকে
ধুয়ে যাক সব কালো;
মধুমাখা আলোর মালায়
এ পরানে তুমি ভালো।
নবরূপে দেখি চারিদিক
আপনার প্রাণসখা;
জীবনের সব হাসি নিয়ে
তোমার সাথেতে দেখা।
------