বসে আছি একান্তে শিশিরে
আজি শরত বেলায়;
আপনে ঘুরেছি সেথা কত
ওই হৃদয় মেলায়।
চেয়েছি আজকে একবার
তোমার আঁচলে সাথি;
তোমার সোহাগে চিরন্তন
মল্লারেতে বনবিথি।