আমার চারিদিকে আঁধার
শুধু ঘোর কালো রাত;
তোমাকে চেয়েছি প্রিয় আজ
আমি যে বড়ো উন্মাদ!
সর্বহারা প্রাণ খানি নিয়ে
গেয়েছি বিরহ গান;
তোমার গহিন সাগরে আজ
আপনে করিব স্নান।