ঝড়ের কালে মেঘের পানে-
থাকব শুধুই চেয়ে;
আমার মনে পাতার দোলা,
নূপুরের ধ্বনি পেয়ে।
গাছে গাছে আজ শব্দ কত-
ভাসিছে নবীন প্রাণ;
খানিক বাদে বাদল আসে-
ভাসাব মন সাম্পান।
------