আমি দেখি ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-08-03 · 594 views তুমি চেয়ে দেখ বৃষ্টিপথ আমি দেখি তোমাকে; তুমি পা সরাও জল বুঝে আমি দেখি পা দুটিকে। তোমার চোখে ব্যস্ত ব্যকুল আমি খুঁজি মন মোহ; তোমার আঁচলে চেয়ে থাকি এই বাদলের দাহ। ----- Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (3)