প্রণয় রঙ ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-07-24 · 635 ভিউ জলে ভিজে গেছে ও আঙিনা- জলে ভিজে গেছ তুমি; এমন শ্রাবণ বর্ষাধারা আগে যে দেখিনি আমি। সারাদিন অবিরাম বারি, ঝরেছে আপন ঢঙে; তারই মাঝে তোমার রূপ- দেখেছি প্রণয় রঙে। ----- শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)