তুমি আছো বসে পাশে প্রিয়-
হে বিশ্বশ্রষ্টা মালিক;
তব ইশারায় চন্দ্র তারা
অবিরত ঠিক ঠিক।
তোমার নামে আনন্দ আছে
তোমাতে দেখি সৌরভ;
শাশ্বত সুন্দর তুমি প্রিয়
তোমাতেই অনুভব।
-----