সোনা-পথ ধরে হেঁটে চলি
শ্রাবণ করেছি সাথি;
আমার হাতে তোমার হাত
মোহিত দিবস রাতি।
কত পথ হেঁটে চলি আজ
সামনে কতই পথ;
তোমাতেই আজ ভাসিয়েছি
আমার প্রণয় রথ।
------