সারারাত ধরে বৃষ্টি হয়
জানালায় আমি একা;
নীরবে দেখি বাদল রূপ
শ্রাবণে করেছি দেখা।
বৃষ্টিরা হাসে কথা বলে
মানুষের মতো প্রাণ;
সবুজ দেশের এই শয্যা
তাহারে করি আহ্বান।
------