মন মাঝে মিলনের শিখা
জ্বলিছে প্রদীপ ন্যায়;
সকল বিভেদ ভুলি আজি
ঘোচাব সব অন্যায়।
প্রাণে আজ শুধু মানবতা
সম্মান প্রতিটি মনে;
জীবন বিধান সুস্থ হোক
সফলতা ভরা জ্ঞানে।
------