তোমার কাছে মিনতি মোর
তোমাতেই এ প্রণতি;
তোমার দয়ায় যেন থাকি
তোমাতে হোক সুমতি।
তোমার দয়ায় ফুল ফোটে
বারি ঝরে ইশারায়;
সবাই আমরা বেঁচে আছি
প্রভু তব করুণায়।
-----