ছন্দকে আমি প্রিয় করেছি
ছন্দ নিয়ে আজ ভাবি;
ছন্দই যেন আমাকে দিল
এক নতুন পৃথিবী।
ছন্দ আমার মাঠের কোণে
ছন্দ নদীর ও বাঁকে;
ছন্দ প্রীতি দেখি সীমাহীন
সারা জীবনেতে থাকে।
-----