আলোর পথে হাঁটছি আজ
স্বপন চোখেতে ভরা;
হৃদয়ে আজ আলোর স্পর্শ
দেখেছি জোছনাধারা।
মনের আঁধার দূর হয়
আলোতে ভাসাও প্রভু;
তোমার আলো চোখেতে থাকে
ভুল যে হবেনা কভু।
-----