রাতের আঁধার কেটে আসে
একটি সোনালি ভোর;
সুন্দর সুরেতে ঘুম ভাঙে
সবে প্রাণের লহর।
মুক্তমনে সমবেত হও
মনেতে করো প্রার্থনা;
সকল কিছুই শুভ হবে
দূর হবে ও ভাবনা।
------