তুমি চির সুন্দর হে প্রভু
বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা;
তোমার লীলা বোঝা যে দায়
রহস্য পথের দ্রষ্টা।
অনুভবে তোমাকেই দেখি
করি তোমার বন্দনা;
তোমার আশিসে বেঁচে আছি
তুমি মোদের চেতনা।
-----