ঘরের জানালায় আষাঢ়
দূরেতে মলিন ছবি;
সবুজ দুয়ার সামনেতে
আমি পূর্বের ভৈরবী।
আকাশ হয় অতি নীরব
ভিজে গেছে এই মাটি;
আজ চলো মেঘেদের সাথে
দু'য়ে একসাথে হাঁটি।
-----