মন খুলে আজ কথা বলো
মনের দুয়ার জুড়ে;
তোমার সকল কথা আছে-
আমার এ অন্তঃপুরে।
পলকে হেসেছ নীরবেতে
বলেছ সকল কথা;
তার মাঝেতে হারিয়ে গেছি
গোপন প্রণয় সেথা।
-----