বৃষ্টিধারা আমি ভালোবাসি
ভালোবাসি কালোমেঘ;
সবুজ ঘাসেতে বৃষ্টি নামে
মনে শ্রাবণ আবেগ।
বাদলের জলে তুমি ভিজেছ
তাও দেখেছি সানন্দে;
বৃষ্টির মাঝে তোমারে খুঁজি
মেলাতে কবিতা ছন্দে।