তোমার চোখে ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-06-20 · 995 ভিউ আজ রাতে যে ঘুম এলো না জেগে কাটল সময়; তোমার কথা মনেতে আসে- ভাবি বসে বিছানায়। তুমি ঘুমাও রানির হালে তোমার শয্যার ঘরে; তোমার চোখে রঙিন স্বপ্ন ভাবনা অনেক দূরে। ----- শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)