আকাশের বুকে রামধনু
নানা রঙেতে বাহার;
শিশু মনের আনন্দক্ষণে
চেনা মনেতে তাহার।
কত যেন রং আছে, সৌন্দর্য
স্বপ্নমাখা একরাশ;
পাগল মন আজ হাসিতে-
মনেতে কত উল্লাস।
    -----