আমার দেশে বরষা এল-
তোমার দেশে বাদল;
মনের ঘরে শ্রাবণ আসে
শত মেঘে কোলাহল।
আমার সব বাদল ধারা
তোমার তরে্তে রাখি;
তোমার চুলে সোহাগ দিয়ে
ভেজাব আমার আঁখি।
--------