আজ চেয়েছি ও মুখপানে
মুখে কত খুশি ভরা;
যুগ যুগ শুধু চেয়ে যাব-
মাতিবে এ বসুন্ধরা।
কতদিন শুধু ভেবে গেছি
তোমাতে চাহি ক্ষণিক;
আজ যে পেয়েছি সেই ক্ষণ
খুশি মন চেয়ে নিক।
====