আজ আষাঢ়ে প্রথম দিন
তোমার সাথেতে দেখা;
অঝোর ধারায় বৃষ্টি এল
প্রণয় মনেতে লেখা,
আজ আষাঢ়ের নববর্ষা
মনেতে পুলক কত;
তোমার কথায় কাব্য আসে
কত কথা শত শত।
----