চারিদিকে ডাকিতেছে ব্যাঙ
মনেতে কত আনন্দ;
আষাঢ়ে ভেসেছে সব দিক
প্রকৃতি যে অনবদ্য
সারা রাত ডেকে যাবে তারা
রাত শেষ হয়ে যাবে;
প্রথম বর্ষা রাতের ডাক
মন পটে থেকে যাবে।
------