ওই যে শোনো ভোরের ডাক
উঠেছে নবীন সূর্য;
আর থেকোনা ঘুমের দেশে
মন দিয়ে করো কার্য।
মোছাও সবার আঁখি জল
শকতি সাহস আনো;
অন্যায় সকল দূর করো
জ্ঞানের পথেতে টানো।
-----