সবুজ পৃথিবী ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-06-08 · 677 ভিউ মৃদু দোলায় দোলে বাতাস আকাশ হয়েছে নীল; প্রভাতবেলা আলোক পথে সোনারোদে ঝিলমিল। রাখালের মুখে আজ গান বেজে ওঠে তার বাঁশি; সবুজ ধরা আজ সোহাগে তাকে যেন ভালোবাসি। ----- শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)