আজকের নীলরাতে তুমি
সেজে ওঠো নীলপরী;
তোমার রূপের মোহ দেখি
নীল তলে নীলাম্বরী।
নীল আলো আজ চারিদিকে-
তার তলে জ্বলে হিরা;
তোমার এ সাজখানি প্রিয়
আজকে বুঝি অধরা।
    ------