জানি, তুমি আছ সুখ মাঝে-
সুখের দেশের রানি;
তোমার দেশে সকল শুভ-
সুখেতেই আমোদিনী।
জানি, তুমি ভালো আছ প্রিয়
তোমার ভালোর দেশে;
সেই দেশে সব ভালো হোক-
বলব কথাটি হেসে।
     -----