ফিরে ফিরে আসি-
তোমার মধুর বাতায়নে;
চেয়ে চেয়ে দেখি-
পবিত্র রাজ সিংহাসনে।
আঁখি ভিজিয়েছি-
তোমার ওই ভালোবাসায়;
সুরে সুরে ডাকি-
যদি জ্যোৎস্নাতে আসা যায়।
     -------