আমি স্বপ্নের ফেরিওয়ালা
সুখস্বপ্ন নিয়ে বাঁচি;
নব ভাবনার বিনিময়ে
তোমার কাছেতে আছি।
সোনালি বিকেল, সাদা ভোর-
তোমাই দেব গোলাপ;
জ্যোৎস্নারাতে পূর্ণিমাক্ষণে
স্নিগ্ধ মনেতে আলাপ।
     ------