আকাশের পানে চেয়ে চেয়ে
ভাসি মৌন মুগ্ধতায়;
তুমি যে আসবে হেথা আজ
অপেক্ষা করি আশায়।
উত্তর দেব শত প্রশ্নের
শোনাব যে রূপকথা;
কাছে টেনে, আলগোছে বুকে-
লিখে দেব সে কবিতা।
      =====