কাজলেতে ঢেকে যাবে কান্না-
কীভাবে যে বুঝে গেছ তুমি;
লুকাবে কি গোপন যন্ত্রণা-
হাসির ও আড়ালেতে আমি।

প্রসাধনে ঢাকা আছে মুখ
শরীরেতে কতই জৌলুস;
বিছানাতে আমি যে উৎসুক
সবেতেই আমি যে বেহুস।

মলিনতা মেশে আয়নায়-
কত জল দূর হয় আজ;
কাঁপন আসে এই বেলায়
মোর ঘরে সোহাগের সাজ।

কাজলেতে ঢেকে গেছে বুক-
আবিরেতে মিশে আছে রক্ত;
ছায়া ঘেরা মুখে কত সুখ-
এলোমেলো পথেতে অশান্ত।
      ------