আমি আর এক জন্ম চাই-
এই জনমের শেষে;
তোমার কাছে ঋণ করিব
একমাত্র ভালোবেসে।
তোমার মনে থাকিব ডুবে
তোমাতেই খুঁজি সুখ;
ভালোবাসার আঁচল মাঝে
কেঁদে যে ভাসাই বুক।
    ----