কিশোরী মনে বহে বাতাস
আনন্দেতে পরিপূর্ণ;
অপূর্ব এ বাসনার সাথে
স্বপন তোমার জন্য।
আয়নাতে দেখেছি যে ছবি
দাও কথার জবাব;
শুধু চেয়ে চেয়ে গেছি আমি
না দেখা তব স্বভাব।