জানি বন্ধু, তুমি চলে যাবে-
একদিন কাঁদাবে আমারে;
নতুন ফুল ফোটেনা আর-
আমার ঘরের প্রিয় দোরে।
ভালো যে থেকো বন্ধু আমার
পড়বে স্মৃতি মালিকা  মনে;
বৃষ্টি ধারায় দেখব চেয়ে
সেই আছি আমরা দুজনে।
      ------