সমাধিভূমি ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-04-25 · 612 ভিউ কতদিন দেখিনি তোমায়- ওই প্রেমের সমাধিভূমি; আঁচলেতে মুখ ঢেকে আজ- মন-লাজে জেগে আছো তুমি। বারবার ডেকেছি তোমায় নেশাতুর মানুষের মতো; একা একা ভয়ে ভয়ে আছি- অন্ধকারে থাকি নিয়মিত। ------- শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)