ধীরে ধীরে ভুলে গেছি সব-
নিত্যদিনের শত কলরব;
শুধু মনে আছে তোমার স্মৃতি।
মিলিয়ে গেছে এই জীবনকথা-
পিছনে ফেলেছি সকলি তা;
শুধু মনে তোমার ওই জ্যোতি।
বহুদিন হয়নি দেখা-
আমি আজও একা একা;
মনে পরে সেই মুখখানি।
শুধু দুটো ভাসাভাসা চোখ-
তটে বাঁধা সে জীবন হোক;
তুমি তো ছিলে প্রেমের রানি।
     --------